মুক্তি-সেবকের গান
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
ও ভাইমুক্তিসেবক দল!
তোদেরকোন্ ভায়ের আজ বিদায়-ব্যথায় নয়ান ছল-ছল?
ওইকারা-ঘর তো নয় হারা-ঘর,
হোথাই মেলে মা-র-দেওয়া বর রে!
ওরেহোথাই মেলে বন্দিনী মা-র বুক-জড়ানো কোল!
তবেকীসের রোদনরোল?
তোরামোছ রে আঁখির জল।
ও ভাইমুক্তিসেবক দল!।
আজকারায় যারা, তাদের তরে।
গৌরবে বুক উঠুক ভরে রে!
মোরাওদের মতোই বেদনা ব্যথা মৃত্যু আঘাত হেসে
বরণ যেন করতে পারি মাকে ভালোবেসে।
ওরে স্বাধীনকে কে বাঁধতে পারে বল?
ও ভাইমুক্তিসেবক দল!
ও ভাইপ্রাণে যদি সত্য থাকে তোর
মরবে নিজেই মিথ্যা, ভীরু চোর।
মোরাকাঁদব না আজ যতই ব্যথায় পিষুক কলজে-তল।
মুক্তকে কি রুখতে পারে অসুর পশুর দল?
মোরাকাঁদব যেদিন আসবে তারা আবার ফিরে রে,
কাঙালিনি মায়ের আমার এই আঙিনা-তল।
ও ভাইমুক্তিসেবক দল॥
(বিষের বাঁশি কাব্যগ্রন্থ)
তোদেরকোন্ ভায়ের আজ বিদায়-ব্যথায় নয়ান ছল-ছল?
ওইকারা-ঘর তো নয় হারা-ঘর,
হোথাই মেলে মা-র-দেওয়া বর রে!
ওরেহোথাই মেলে বন্দিনী মা-র বুক-জড়ানো কোল!
তবেকীসের রোদনরোল?
তোরামোছ রে আঁখির জল।
ও ভাইমুক্তিসেবক দল!।
আজকারায় যারা, তাদের তরে।
গৌরবে বুক উঠুক ভরে রে!
মোরাওদের মতোই বেদনা ব্যথা মৃত্যু আঘাত হেসে
বরণ যেন করতে পারি মাকে ভালোবেসে।
ওরে স্বাধীনকে কে বাঁধতে পারে বল?
ও ভাইমুক্তিসেবক দল!
ও ভাইপ্রাণে যদি সত্য থাকে তোর
মরবে নিজেই মিথ্যা, ভীরু চোর।
মোরাকাঁদব না আজ যতই ব্যথায় পিষুক কলজে-তল।
মুক্তকে কি রুখতে পারে অসুর পশুর দল?
মোরাকাঁদব যেদিন আসবে তারা আবার ফিরে রে,
কাঙালিনি মায়ের আমার এই আঙিনা-তল।
ও ভাইমুক্তিসেবক দল॥
(বিষের বাঁশি কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।