আজ তোমার জন্মদিন
কবিতাটি তারিখে Sobak লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আজ অনেক দিন তোমার দেখা নাই
কাজের ব্যস্ততায় হয়তো তুমিও ভুলে গেছো,
আমিও ভুলে গেছি, কিন্ত ১৩ই সেপ্টেম্বর!
এই দিনটা আমাকে অনেক কিছু ভুলতে দেয় না।
ভুলতে দেয়না তোমার অবহেলা, চোখের ঘৃণা
আমাকে মনে করিয়ে দেয় তোমার স্বার্থপরতা,
মনে করিয়ে দেয় তোমার প্রয়োজনে আমাকে
ব্যবহার করার হীনমানসিকতার নিখুত মঞ্চায়ন।
তোমার চোখের বর্নণা আমার জানা নেই
ও চোখ তুলে আমার দিকে চেয়ে যা চেয়েছো
আমি দ্বিধাহীন ভাবে, সামর্থ্যের বেশি দিয়েছি।
ঝামেলা কিম্বা সমস্যা তোমাকে স্পর্শ করতে পারেনি
আমার অতিরিক্ত সাবধানতা বা যত্নশীলতার জন্য।
আজ তোমার শুভ জন্মদিন,
একটি অগ্নি স্ফুলিঙ্গের বিকশিত হবার দিন,
হাজার প্রেমিক পতঙ্গকে পুড়ানোর যাত্রার দিন।
হাজার স্বপ্নকে পদদলিত কররা সূচনা দিন।
জানি আমার চেয়ে তোমাকে আর কেউ বেশি মনে রাখে না
জানি আমার চেয়ে বেশি ব্যাথাও কেউ পায় নি।
আমাকে ব্যবহার করেছে যত, তার চেয়ে ঘৃণা করেছ বেশি।
আমাকে চিপরিয়ে রস খেয়েছ যত তার চেয়ে উপহাস করেছ দ্বিগুন।
হাজার স্বপ্নের গালিচা বিছানা পথে হেটে গিয়েছ দৃঢ় পায়ে
নিজেকে ঘিরে রেখেছ দুর্ভেদ্য রহস্যের দেয়ালে।
বুঝিনি কখন অভিনয় করেছ আর কখন গিয়েছ খেলে।
আমার স্মৃতি আজও বয়ে নিয়ে যায় তোমার জন্মদিন
তেরই সেপ্টেম্বর, একটি কষ্টের দিন, শুভ কামনার দিন।!!

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।