চতুর্দশপদী কবিতাবলী - ৭০
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তােমারে আবহমান কাল থেকে চেয়েছি জানাতে
আমি ভালােবাসি, আমি সব চেয়ে তােমারই অধীন—
রটেছে, শুনেছাে কানে — প্রবঞ্চনা, চাতুরি ও হীন
নিশ্চিত শঠতা কত। আদালতে বােবা ও কানাতে
সাক্ষ্য দেয়, কাজি শুধু এ -পাপের শাস্তি মরে খুঁজে,
পাপীর প্রতিভা চায় মুক্তি — আমি মুক্তি মানে বুঝি
তােমার বুকের পরে বসে - থাকা, গায়ে থাবা গুঁজি
তােমারে জাগাতে যেন কুমােরের মতন গম্বুজে।
জগতে সমস্ত সৃষ্টি ওতপ্রােত মিথ্যা ও ব্যর্থতা
তুমি ছাড়া দয়াময়ি ! যুক্ত করাে কণ্ঠ ও গরাদে
ফাঁস - মফচেনে, আমি স্বরাজের মর্মের বক্রতা
মানে বুঝি পরিত্যাগ, তােমায় শাসাতে আমি বাদে
এগিয়ে আসে না কেউ — এমনকি ভিক্ষুক সভয়ে
পার হয় খােলা-দরজা যাচ্ঞাহীন, বদ্ধ করতাল॥
কাব্যগ্রন্থ
' চতুর্দশপদী কবিতাবলী '
[কবিতা ' পত্রিকা ॥ চৈত্র ১৩৬৭]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।