অভয়-মন্ত্র
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ২ মিনিট পড়ার সময় ·
বল,নাহি ভয়, নাহি ভয়!
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!
কোরাস : বল,হউক গান্ধি বন্দি, মোদের সত্য বন্দি নয়।
বল,মাভৈঃ মাভৈঃ পুরুষোত্তম জয়।
তুই নির্ভর কর আপনার পর,
আপন পতাকা কাঁধে তুলে ধর!
ওরেযে যায় যাক সে, তুই শুধু বল, ‘আমার হয়নি লয়’!
বল,‘আমি আছি’, আমি পুরুষোত্তম, আমি চির-দুর্জয়।
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়। ...
তুইচেয়ে দেখ ভাই আপনার মাঝে,
সেথা জাগ্রত ভগবান রাজে,
নিজবিধাতারে মান, আকাশ গলিয়া ক্ষরিবে রে বরাভয়!
তোরবিধাতার ধাতা বিধাতা, বিধাতা কারারুদ্ধ কি হয়?
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়। ...
আজবক্ষের তোর ক্ষীরোদ-সাগরে
অচেতন নারায়ণ ঘুম-ঘোরে
শুধু লক্ষ্মীর ভোগ লক্ষ্য তাঁহার, নয় কিছুতেই নয়!
তোরঅচেতন চিতে জাগারে চেতনা নারায়ণ চিন্ময়।
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়। ...
ওইনির্যাতকের বন্দি-কারায়
সত্য কি কভু শক্তি হারায়?
ক্ষীণদুর্বল বলে খণ্ড ‘আমি’র হয় যদি পরাজয়,
ওরেঅখণ্ড আমি চির-মুক্ত সে, অবিনাশী অক্ষয়!
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়। ...
ওরেসত্য যে চির-স্বয়ম্ প্রকাশ,
রোধিবে কি তারে কারাগার-ফাঁস?
ওই অত্যাচারীর সত্য পীড়ন? আছে তার আছে ক্ষয়!
সেইসত্য মোদের ভাগ্য-বিধাতা, যাঁর হাতে শুধু রয়।
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়। ...
যেগেল সে নিজেরে নিঃশেষ করি
তাদের পাত্র দিয়া গেল ভরি!
ওই বন্ধু মৃত্যু পারেনিকো তাঁরে পারেনি করিতে লয়!
তাই আমাদের মাঝে নিজেরে বিলায়ে সে আজ শান্তিময়!
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়। ...
ওরেরুদ্র তখনই ক্ষুদ্রেরে গ্রাসে
আগেই যবে সে মরে থাকে ত্রাসে,
ওরেআপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বে সে নির্ভয়!
ওই শূদ্র-কারায় কভু কি ভয়াল ভৈরব বাঁধা রয়?
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়। ...
ওইটুটে-ফেটে-পড়া লোহার শিকল,
ভগবানে বেঁধে করিবে বিকল?
ওই কারা ওই বেড়ি কভু কি বিপুল বিধাতার ভার সয়?
ওরেযে হয় বন্দি হতে দে, শক্তি আত্মার আছে জয়।
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়। ...
ওরেআত্ম-অবিশ্বাসী, ভয়-ভীত!
কেন হেন ঘন অবসাদচিত?
বল পর-বিশ্বাসে পর-মুখপানে চেয়ে কি স্বাধীন হয়?
তুই আত্মাকে চিন, বল ‘আমি আছি’, ‘সত্য আমার জয়’!
বল,নাহি ভয়, নাহি ভয়,
বল,মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়।
বল,হউক গান্ধি বন্দি, মোদের সত্য বন্দি নয়!
(বিষের বাঁশি কাব্যগ্রন্থ)

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।