তোমাকে জলের মতো
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
আমি অযোগ্য তোমার
সম্পূর্ণই অযোগ্য তোমার
পৃথিবীতে কোনও কাজে কারও যোগ্য নই
তোমার সন্দেহ হত নিশ্চয়ই,তা সত্ত্বেও সৌজন্যবশেই
বলোনি আমাকে কোনওদিন
আজকে একজন এসে সপ্তাহে দু'দিন তিনদিন
তোমাকে জলের মতো বুঝিয়ে দিতে পারলেন সব
তাই তুমি ছেড়ে গেলে,যাও--জানলে না
এখনও তোমার জন্য কেঁপে কেঁপে ওঠে
আমার জীবন্ত এই শব।
সম্পূর্ণই অযোগ্য তোমার
পৃথিবীতে কোনও কাজে কারও যোগ্য নই
তোমার সন্দেহ হত নিশ্চয়ই,তা সত্ত্বেও সৌজন্যবশেই
বলোনি আমাকে কোনওদিন
আজকে একজন এসে সপ্তাহে দু'দিন তিনদিন
তোমাকে জলের মতো বুঝিয়ে দিতে পারলেন সব
তাই তুমি ছেড়ে গেলে,যাও--জানলে না
এখনও তোমার জন্য কেঁপে কেঁপে ওঠে
আমার জীবন্ত এই শব।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।