আমার প্রেমের ফলাফল
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
সে পরেছিল আমার প্রেমে
রোজ আসত হলের ওয়েটিং রুমে,
বয়কে দিয়ে পাঠাত চিরকুট
বাইরে এলেই খাইত বাদাম-বুট।
রোজ হত আমাদের ডেটিং, সিটিং
মাঝে মাঝে আমারে দিত ফিটিং,
ফাস্ট ফুড, চাইনিজ খাইত মন ভরে
কাছে টানলেই চলে যেত দূরে।
রং করা লাল ঠুটে
হাসি ছিল ছলনায় ভরা,
হাত রেখে হাতে সাথে হাটে
বিয়ের কথা বললে দেয়না সারা।
দিন যায় মাস যায়
প্রেমের নামে পকেটের টাকা যায়,
সে শুধু খেয়ে যায়
উপহার নিয়ে যায়।
একদিন বিকালে ফোন দেয় মোবাইলে
বলে “খুশী হব গায়ে হুলুদে আসলে”,
বললাম “এতদিন কি শুধু গিয়েছ খেলে?”
সে বলল “বোকা বিয়ে করতে পয়সা লাগে।”
ন্যাড়া নাকি বেল তলা যায় না বারবার
আমার মাথায় চুল ছিল, তাই পরলাম প্রেমে আবার,
ঘুরে ঘুরে একি চিত্র কপালে আমার
আমার মত হতভাগ্য কী সবার?
অনেকে প্রেম করে শুনেছি ঘর বাঁধে
অনেকর বুকে নাকি ছ্যাকার তীর বিধে,
আমি এখনো আছি প্রেমের দলে
যতক্ষণ মনে আছে রঙ যাব খেলে।
দোয়া করেন যেনো পাই ভাল মেয়ে
চাইবে না খাইতে, যাবে শুধু দিয়ে,
চাইনীজ, ফাস্টফুড খাওয়াবে, দিবে উপহার
শেষে গলায় মালা দিয়ে করবে সংসার।
রোজ আসত হলের ওয়েটিং রুমে,
বয়কে দিয়ে পাঠাত চিরকুট
বাইরে এলেই খাইত বাদাম-বুট।
রোজ হত আমাদের ডেটিং, সিটিং
মাঝে মাঝে আমারে দিত ফিটিং,
ফাস্ট ফুড, চাইনিজ খাইত মন ভরে
কাছে টানলেই চলে যেত দূরে।
রং করা লাল ঠুটে
হাসি ছিল ছলনায় ভরা,
হাত রেখে হাতে সাথে হাটে
বিয়ের কথা বললে দেয়না সারা।
দিন যায় মাস যায়
প্রেমের নামে পকেটের টাকা যায়,
সে শুধু খেয়ে যায়
উপহার নিয়ে যায়।
একদিন বিকালে ফোন দেয় মোবাইলে
বলে “খুশী হব গায়ে হুলুদে আসলে”,
বললাম “এতদিন কি শুধু গিয়েছ খেলে?”
সে বলল “বোকা বিয়ে করতে পয়সা লাগে।”
ন্যাড়া নাকি বেল তলা যায় না বারবার
আমার মাথায় চুল ছিল, তাই পরলাম প্রেমে আবার,
ঘুরে ঘুরে একি চিত্র কপালে আমার
আমার মত হতভাগ্য কী সবার?
অনেকে প্রেম করে শুনেছি ঘর বাঁধে
অনেকর বুকে নাকি ছ্যাকার তীর বিধে,
আমি এখনো আছি প্রেমের দলে
যতক্ষণ মনে আছে রঙ যাব খেলে।
দোয়া করেন যেনো পাই ভাল মেয়ে
চাইবে না খাইতে, যাবে শুধু দিয়ে,
চাইনীজ, ফাস্টফুড খাওয়াবে, দিবে উপহার
শেষে গলায় মালা দিয়ে করবে সংসার।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।