কবি ও পাদ্রী
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আমার চোখে
পাদ্রী ও কবি- দুজনই সমান,
দুজনই মহান, সত্য বাহক।
তবে, পাদ্রী যখন
সেবাদাসীর সতী পর্দা ফাটায়
কবির কলম তখন জেগে ওঠে
কালি নয় যেন রুধির ধারা ছোটে।
ধর্ম মহান, সত্য- সে দ্বিধাহীন
ধার্মিক যত প্রায়ই লম্পট, চরিত্রহীন।
যাও তবে দূর হও সামনে থেকে
ধর্ম মানি তবে মানি না তোমাদের
লোমশ উরুর চুলখানি।
আমি কবি, কবিতায় খুঁজি প্রেম
কবিতায় খুঁজি ধর্ম। তাই বলে না ভেবো না
কবিতাতে করি শিরক, যা অধর্ম!
কবি ও কবিতায় পাওয়া যায় যা
তোমার ধূতি, টিকি, টুপিতে প্রায়ই
পাওয়া যায় না তা।
পাদ্রী ও কবি- দুজনই সমান,
দুজনই মহান, সত্য বাহক।
তবে, পাদ্রী যখন
সেবাদাসীর সতী পর্দা ফাটায়
কবির কলম তখন জেগে ওঠে
কালি নয় যেন রুধির ধারা ছোটে।
ধর্ম মহান, সত্য- সে দ্বিধাহীন
ধার্মিক যত প্রায়ই লম্পট, চরিত্রহীন।
যাও তবে দূর হও সামনে থেকে
ধর্ম মানি তবে মানি না তোমাদের
লোমশ উরুর চুলখানি।
আমি কবি, কবিতায় খুঁজি প্রেম
কবিতায় খুঁজি ধর্ম। তাই বলে না ভেবো না
কবিতাতে করি শিরক, যা অধর্ম!
কবি ও কবিতায় পাওয়া যায় যা
তোমার ধূতি, টিকি, টুপিতে প্রায়ই
পাওয়া যায় না তা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
ধন্যবাদ। আপনি দেখছি আঠার মত লেগে আছেন। ধন্যবাদ…
জমাতুল ইসলাম পরাগ • ২৮/৫/২০২৬
বেশ লিখেছেন…
মোঃ জাহিদুল ইসলাম • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।