ভয় নেই আমি আজ রান্নাটা দেখছি
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
ভয় নেই, আমি আজ
রান্নাটা দেখছি।
চালে জলে মেপে, নিধু,
চড়িয়ে দে ডেকচি।
আমি গণি কলাপাতা,
তুমি এসো নিয়ে হাতা,
যদি দেখ, মেজবউ,
কোনোখানে ঠেকছি।
রুটি মেখে বেলে দিয়ো,
উনুনটা জ্বেলে দিয়ো,
মহেশকে সাথে নিয়ে
আমি নয় সেঁকছি।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
রান্নাটা দেখছি।
চালে জলে মেপে, নিধু,
চড়িয়ে দে ডেকচি।
আমি গণি কলাপাতা,
তুমি এসো নিয়ে হাতা,
যদি দেখ, মেজবউ,
কোনোখানে ঠেকছি।
রুটি মেখে বেলে দিয়ো,
উনুনটা জ্বেলে দিয়ো,
মহেশকে সাথে নিয়ে
আমি নয় সেঁকছি।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।