বেড়িয়ে ফিরলুম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বেড়িয়ে ফিরলুম–আঙুলের গলি ভর্তি ভিজে
ঘাস-মাটির নাছোড়বান্দা আদর
বাইরে থেকে জোঁকের জীবনসুদ্দু উপড়ে এনেছি লাইব্রেরি লোপাট করে বই আনিনি
হাতে খন্তা
ওই ঘাসের টুকরোগুলোকে পুনর্বাসন দেবো এবার ফুল ফোটাবো বলেই তো
বেড়িয়ে ফিরলুম !
ফিরে এলুম - ঘরের দাবায় বসে দোলাচ্ছি পা
কেউ ডাকছে না কাউকেই ডাকছে না
নিজেকে মনে মনে কুর্নিশ করি সালাম সায়েব,
ভেবেছিলুম নোক- নোকুতো সেরে বুঝি আর ফিরতেই পারবে না
দেশে
কে সে
অমন করে বুকের মধ্যেকার মাটি আঁচড়াচ্ছে –দূরের পথ?
কাব্যগ্রন্থ -
'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।