হৃদয় আঙিনায়
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
হৃদয় আঙিনায় ফুলঝুড়ি নিয়ে
রয়েছি এখনো আমি দাড়িয়ে
হাজার প্রহর যায় যে বয়ে
রয়েছি এখনো পথটি চেয়ে।
আসবে তুমি মিষ্টি হেসে
ধরবে হাতটি তুমি এসে।
রাখবে আখিঁ আখিঁর পাণে
সময় কাটবে তোমার ধ্যানে।
চলবে মোদের সেই খুনসুটি
রেগে হেসে হবে তুমি কুটিকুটি।
খুশির ছলে ছলছল করবে আখিঁ
পারবে না দিতে তুমি আর ফাঁকি।
রাখবো তোমায় বুকেতে বাধি
প্রেম চলবে এখন নিরবধি।
প্রেমে অমর হয়ে গড়বো সমাধি।
রয়েছি এখনো আমি দাড়িয়ে
হাজার প্রহর যায় যে বয়ে
রয়েছি এখনো পথটি চেয়ে।
আসবে তুমি মিষ্টি হেসে
ধরবে হাতটি তুমি এসে।
রাখবে আখিঁ আখিঁর পাণে
সময় কাটবে তোমার ধ্যানে।
চলবে মোদের সেই খুনসুটি
রেগে হেসে হবে তুমি কুটিকুটি।
খুশির ছলে ছলছল করবে আখিঁ
পারবে না দিতে তুমি আর ফাঁকি।
রাখবো তোমায় বুকেতে বাধি
প্রেম চলবে এখন নিরবধি।
প্রেমে অমর হয়ে গড়বো সমাধি।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।