গীতিগুচ্ছ-৩
এই কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য · ১ মিনিট পড়ার সময় ·
গানের সাগর পাড়ি দিলাম
সুরের তরঙ্গে,
প্রাণ ছুটেছে নিরুদ্দেশে
ভাবের তুরঙ্গে।
আমার আকাশ মীড়ের মূর্ছনাতে
উধাও দিনে রাতে;
তান তুলেছে অন্তবিহীন
রসের মৃদঙ্গে!
আমি কবি সপ্তসুরের ডোরে,
মগ্ন হলাম অতল ঘুম-ঘোরে;
জয় করেছি জীবনে শঙ্কারে,
মোর বীণা ঝংকারে
গানের পথের পথিক আমি
সুরেরই সঙ্গে।।
সুরের তরঙ্গে,
প্রাণ ছুটেছে নিরুদ্দেশে
ভাবের তুরঙ্গে।
আমার আকাশ মীড়ের মূর্ছনাতে
উধাও দিনে রাতে;
তান তুলেছে অন্তবিহীন
রসের মৃদঙ্গে!
আমি কবি সপ্তসুরের ডোরে,
মগ্ন হলাম অতল ঘুম-ঘোরে;
জয় করেছি জীবনে শঙ্কারে,
মোর বীণা ঝংকারে
গানের পথের পথিক আমি
সুরেরই সঙ্গে।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।