অস্তিত্বের-ক্রন্দন
গদ্য কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
তুমি কি শুনতে পাচ্ছো?
মা, আমি তোমার অনাগত সন্তান বলছি।
যে এসেছিলো তোমার গর্ভে,
যে দেখেনি এই দুনিয়াকে আখিঁ মেলে।
যে ছিলো তোমার ভালবাসার প্রথম চুম্বন,
যাকে তুমি তোমরা দিয়েছিলে জীবন।
আমি সেই রক্তাক্ত ভ্রুণ বলছি,
যাকে তুমি তোমরা করেছ ক্ষতবিক্ষত।
যে ভালবাসায় তোমরা আমায় এনেছ,
সেই সম ঘৃনায় আমায় করেছ ক্ষত।
ভালবাসায় যদি এমন ফুল হয় জন্ম,
তবে কেন তারে আজ করেছ নিহত।
তোমাদের ভালবাসায় যদি আমার জন্ম,
কেন সেই ভালবাসা থেকে আমি বঞ্চিত।
তুমি কি একবার ভেবেছ মা,
তারা দিয়েছ আমায় কত কষ্ট?
আমি বারবার চিৎকারে বলতে চেয়েছি,
আমি ভালবাসায় সৃষ্টি দাও করুনার দৃষ্টি।
তোমরা পিশাচেরা কেন করেছ আমায়,
ক্ষতবিক্ষত জীবন্ত রক্তাক্ত।
মা জানো,
তখন না তোমাকে খুব মনে পড়ছিল।
আমি জানি তুমি আমাকে
কখনো খুন করতে পারো না।
কিন্তু, আমার সেই বিশ্বাসকে
গলা টিপে খুন করেছ তুমি।
তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে,
আমার ভবিষ্যৎকে দিয়েছ জলাঞ্জলি।
তুমি তোমার সম্মানের কথা ভেবে,
আমার প্রাণকে নিয়েছ কাড়ি।
কেন তুমি এমন করলে?
কেন ক্ষনিকের মোহে আমায় জন্ম দিলে?
কেন অযাচিত লালসায় লিপ্ত হলে?
পারবে কি তুমি এর জবাব দিতে?
এভাবে তুমি তোমরা আর কতজন কে,
আমার মতো রক্তাক্ত করবে?
মা, আমি তোমার অনাগত সন্তান বলছি।
যে এসেছিলো তোমার গর্ভে,
যে দেখেনি এই দুনিয়াকে আখিঁ মেলে।
যে ছিলো তোমার ভালবাসার প্রথম চুম্বন,
যাকে তুমি তোমরা দিয়েছিলে জীবন।
আমি সেই রক্তাক্ত ভ্রুণ বলছি,
যাকে তুমি তোমরা করেছ ক্ষতবিক্ষত।
যে ভালবাসায় তোমরা আমায় এনেছ,
সেই সম ঘৃনায় আমায় করেছ ক্ষত।
ভালবাসায় যদি এমন ফুল হয় জন্ম,
তবে কেন তারে আজ করেছ নিহত।
তোমাদের ভালবাসায় যদি আমার জন্ম,
কেন সেই ভালবাসা থেকে আমি বঞ্চিত।
তুমি কি একবার ভেবেছ মা,
তারা দিয়েছ আমায় কত কষ্ট?
আমি বারবার চিৎকারে বলতে চেয়েছি,
আমি ভালবাসায় সৃষ্টি দাও করুনার দৃষ্টি।
তোমরা পিশাচেরা কেন করেছ আমায়,
ক্ষতবিক্ষত জীবন্ত রক্তাক্ত।
মা জানো,
তখন না তোমাকে খুব মনে পড়ছিল।
আমি জানি তুমি আমাকে
কখনো খুন করতে পারো না।
কিন্তু, আমার সেই বিশ্বাসকে
গলা টিপে খুন করেছ তুমি।
তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে,
আমার ভবিষ্যৎকে দিয়েছ জলাঞ্জলি।
তুমি তোমার সম্মানের কথা ভেবে,
আমার প্রাণকে নিয়েছ কাড়ি।
কেন তুমি এমন করলে?
কেন ক্ষনিকের মোহে আমায় জন্ম দিলে?
কেন অযাচিত লালসায় লিপ্ত হলে?
পারবে কি তুমি এর জবাব দিতে?
এভাবে তুমি তোমরা আর কতজন কে,
আমার মতো রক্তাক্ত করবে?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।