ঝুমকোলতায় জোনাকি
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
ঝুমকোলতায় জোনাকি-
মাঝে মাঝে বিষ্টি গো
আবোল তাবোল বকে কে
তারও চেয়ে মিষ্টি গো
মিষ্টি, মিষ্টি।
আকাশে সব ফ্যাকাশে
ডালিম-দানা পাকেনি,
চাঁদ ওঠেনি কোলে তার
মা বলে সে ডাকেনি
রাগ করেছে বাঘিনী
বারো বছর হাসে না,
স্বপ্ন তাহার ভেঙে যায়
খোকা কেন আসে না।
পাথর হয়ে আছে-ঝিনুক দুধের বাটি দোলে না
মাকে বলে-'খোকা কই
কিছুই খেলা হলো না!
কিছুই ভালো লাগে না!'
কেঁদে বলে ঘরের জিনিস-'যেমন ছিলাম তেমনি আছি-
খোকা কেন ভাঙে না,
কিছুই ভালো লাগে না।'
মাঝে মাঝে বিষ্টি গো
আবোল তাবোল বকে কে
তারও চেয়ে মিষ্টি গো
মিষ্টি, মিষ্টি।
আকাশে সব ফ্যাকাশে
ডালিম-দানা পাকেনি,
চাঁদ ওঠেনি কোলে তার
মা বলে সে ডাকেনি
রাগ করেছে বাঘিনী
বারো বছর হাসে না,
স্বপ্ন তাহার ভেঙে যায়
খোকা কেন আসে না।
পাথর হয়ে আছে-ঝিনুক দুধের বাটি দোলে না
মাকে বলে-'খোকা কই
কিছুই খেলা হলো না!
কিছুই ভালো লাগে না!'
কেঁদে বলে ঘরের জিনিস-'যেমন ছিলাম তেমনি আছি-
খোকা কেন ভাঙে না,
কিছুই ভালো লাগে না।'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।