মেঘদূত
এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
কামী যক্ষ দগ্ধ,মেঘ,বিরহ-দহনে,
দূত-পদে বরি পূর্ব্বে,তোমায় সাধিল
বহিতে বারতা তার অলকা-ভবনে,
যেখানে বিরহে প্রিয়া ক্ষুণ্ণ মনে ছিল।
কত যে মিনতি কথা কাতরে কহিল
তব,পদতলে সে,তা পড়ে কি হে মনে?
জানি আমি,তুষ্ট হয়ে তার সে সাধনে
প্রদানিলা তুমি তারে যা কিছু যাচিল;
তেঁই গো প্রবাসে আজি এই ভিক্ষা করি;---
দাসের বারতা লয়ে যাও শীঘ্রগতি
বিরাজে,হে মেঘরাজ,যথা সে যুবতী,
অধীর এ হিয়া হায়,যার রূপ স্মরি!
কুসুমের কানে স্বনে মলয় যেমতি
মৃদু নাদে,কয়ো তারে,এ বিরহে মরি!
দূত-পদে বরি পূর্ব্বে,তোমায় সাধিল
বহিতে বারতা তার অলকা-ভবনে,
যেখানে বিরহে প্রিয়া ক্ষুণ্ণ মনে ছিল।
কত যে মিনতি কথা কাতরে কহিল
তব,পদতলে সে,তা পড়ে কি হে মনে?
জানি আমি,তুষ্ট হয়ে তার সে সাধনে
প্রদানিলা তুমি তারে যা কিছু যাচিল;
তেঁই গো প্রবাসে আজি এই ভিক্ষা করি;---
দাসের বারতা লয়ে যাও শীঘ্রগতি
বিরাজে,হে মেঘরাজ,যথা সে যুবতী,
অধীর এ হিয়া হায়,যার রূপ স্মরি!
কুসুমের কানে স্বনে মলয় যেমতি
মৃদু নাদে,কয়ো তারে,এ বিরহে মরি!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।