জনযুদ্ধের গান - ৯
এই কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য · ১ মিনিট পড়ার সময় ·
জনগণ হও আজ উদ্বুদ্ধ
শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ,
জাপানী ফ্যাসিস্টদের ঘোর দুর্দিন
মিলছে ভারত আর বীর মহাচীন।
সাম্যবাদীরা আজ মহা ক্রুদ্ধ
শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ।
জনগণ শক্তির ক্ষয় নেই,
ভয় নেই আমাদের ভয় নেই।
নিস্ক্রিয়তায় তবে কেন মন মগ্ন
কেড়ে নাও হাতিয়ার, শুভলগ্ন।
করো জাপানের আজ গতি রুদ্ধ;
শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ।।
শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ,
জাপানী ফ্যাসিস্টদের ঘোর দুর্দিন
মিলছে ভারত আর বীর মহাচীন।
সাম্যবাদীরা আজ মহা ক্রুদ্ধ
শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ।
জনগণ শক্তির ক্ষয় নেই,
ভয় নেই আমাদের ভয় নেই।
নিস্ক্রিয়তায় তবে কেন মন মগ্ন
কেড়ে নাও হাতিয়ার, শুভলগ্ন।
করো জাপানের আজ গতি রুদ্ধ;
শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।