নষ্ট এ রাত
গদ্য কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
বহুদিন অপেক্ষা করলাম
একটা রাত আসবে
একদিন চোখ বন্ধ হয়ে ঘুম আসবে
ভোর আসবে সেজেগুজে।
অপেক্ষা করলাম
রাতের আঁধারে স্বপ্ন আসবে
স্বপ্ন দেখে উদাস মনে ভুলিয়ে দেবে আপনকথা।
আর এলো না দুনয়নের ক্লান্তিসময়
স্বপ্নচোখে আর এলো না
নতুন করে সেজেগুজে ভোর এলো না
একলা আমার নিশি যাপন
এমন করে আর কত রাত নষ্ট হবে, বুঝি না তো
কষ্ট পেয়ে বরণ করি সকালবেলার স্নিগ্ধ প্রহর
নষ্ট হয়ে যাচ্ছে এ রাত, আর আসে না আগের মতো।
একটা রাত আসবে
একদিন চোখ বন্ধ হয়ে ঘুম আসবে
ভোর আসবে সেজেগুজে।
অপেক্ষা করলাম
রাতের আঁধারে স্বপ্ন আসবে
স্বপ্ন দেখে উদাস মনে ভুলিয়ে দেবে আপনকথা।
আর এলো না দুনয়নের ক্লান্তিসময়
স্বপ্নচোখে আর এলো না
নতুন করে সেজেগুজে ভোর এলো না
একলা আমার নিশি যাপন
এমন করে আর কত রাত নষ্ট হবে, বুঝি না তো
কষ্ট পেয়ে বরণ করি সকালবেলার স্নিগ্ধ প্রহর
নষ্ট হয়ে যাচ্ছে এ রাত, আর আসে না আগের মতো।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।