আজ এই বৃষ্টির জানালায়
গদ্য কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
এখন থেমে থেমে একটু একটু বৃষ্টি পড়ছে
ছিটে ছাটা ফোটা ফাটা দাগ জানালায়
প্রচণ্ড রোষ শেষে স্খলন অবধারিত
শীর্ষদেশ থেকে নেমে এলো প্রফুল্ল হরিণের দল
তারা থাকে, জানালার অনেক বাহিরে
এই জানালা দিয়ে আমি তাদের দেখিনা
তারা উড়ে গেছে দূরে, নিঝুম অন্ধকারে –এই বৃষ্টিতে
স্খলন শেষে টানাটানা চোখ, চোখে ভাসে
আজ এই বৃষ্টির জানালায়
দৃষ্টিতে যে কেউ পান করতে পারে পেয়ালার রঙ
শুকনো গলা রসে যাও, শরীর আর্দ্র হলে ঘ্রাণে
কিছুদিন আগে এখানে ফুটেছিল গোলাপ
তারাও কেমন দয়ার্দ্র ছিল বৃষ্টিতে
ঝরে যাবে কখন অবধারিত স্খলন শেষে।
ছিটে ছাটা ফোটা ফাটা দাগ জানালায়
প্রচণ্ড রোষ শেষে স্খলন অবধারিত
শীর্ষদেশ থেকে নেমে এলো প্রফুল্ল হরিণের দল
তারা থাকে, জানালার অনেক বাহিরে
এই জানালা দিয়ে আমি তাদের দেখিনা
তারা উড়ে গেছে দূরে, নিঝুম অন্ধকারে –এই বৃষ্টিতে
স্খলন শেষে টানাটানা চোখ, চোখে ভাসে
আজ এই বৃষ্টির জানালায়
দৃষ্টিতে যে কেউ পান করতে পারে পেয়ালার রঙ
শুকনো গলা রসে যাও, শরীর আর্দ্র হলে ঘ্রাণে
কিছুদিন আগে এখানে ফুটেছিল গোলাপ
তারাও কেমন দয়ার্দ্র ছিল বৃষ্টিতে
ঝরে যাবে কখন অবধারিত স্খলন শেষে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।