স্বপ্নের অন্তর্গত
এই কবিতাটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কারুর আসার কথা ছিল না
কেউ আসেনি
তবু কেন মন খারাপ হয় ?
যে-কোনো শব্দ শুনেই
বাইরে উঠে যাই
কেউ নেই--
অদ্ভুত নির্জন হয়ে পৃথিবী
শুয়ে আছে
ঘুম ভাঙ্গার ঠিক আগের মুহূর্তের
স্বপ্নে
আমিও যেন সেই স্বপ্নের
অন্তর্গত ।
(কাব্যগ্রন্থঃ জাগরণ হেমবর্ণ । প্রকাশকালঃ ২৫ বৈশাখ, ১৩৮১। উৎসর্গঃ বুদ্ধদেব বসু স্মরণে। প্রকাশকঃ সিগনেট বুকশপ।)
কেউ আসেনি
তবু কেন মন খারাপ হয় ?
যে-কোনো শব্দ শুনেই
বাইরে উঠে যাই
কেউ নেই--
অদ্ভুত নির্জন হয়ে পৃথিবী
শুয়ে আছে
ঘুম ভাঙ্গার ঠিক আগের মুহূর্তের
স্বপ্নে
আমিও যেন সেই স্বপ্নের
অন্তর্গত ।
(কাব্যগ্রন্থঃ জাগরণ হেমবর্ণ । প্রকাশকালঃ ২৫ বৈশাখ, ১৩৮১। উৎসর্গঃ বুদ্ধদেব বসু স্মরণে। প্রকাশকঃ সিগনেট বুকশপ।)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।