বোঝা
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
আমি একটা ভারী বোঝা।তুমি বয়ে চলেছিলে আমায়।
আমি কিছু বুঝিনি তখন।
যখন সটান ছুড়ে ফেললে আস্তাকুঁড়ে
তখন বুঝলাম।
জঞ্জাল!জঞ্জাল!
জঞ্জালে আগুন দিল কারা?
ঘুরে ঘুরে ধোঁয়া উঠছে আজ
শেষ-হওয়া সম্পর্ক পুড়ে পুড়ে...
আমি কিছু বুঝিনি তখন।
যখন সটান ছুড়ে ফেললে আস্তাকুঁড়ে
তখন বুঝলাম।
জঞ্জাল!জঞ্জাল!
জঞ্জালে আগুন দিল কারা?
ঘুরে ঘুরে ধোঁয়া উঠছে আজ
শেষ-হওয়া সম্পর্ক পুড়ে পুড়ে...
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।