ফেরিওয়ালা
ছড়াটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
তত্ত্ব লাগবে, হরেকরকম তত্ত্ব লাগবে ভাই!
আমড়াতত্ত্ব, তেঁতুলতত্ত্ব আর কি তত্ত্ব চাই।
নিতে পারেন আমতত্ত্ব, জলপাইতত্ত্ব
যার যা যেমন চাই
কামরাতত্ত্ব, পেয়ারা তত্ত্ব
নিতে পারেন ভাই।
সব টকফলের তত্ত্ব আছে
শুনবে ঝরবে লালা
আমার তত্ত্বের বিরূপ প্রচার
কান যে ঝালাপালা।
আমার তত্ত্বই আদি-পুরাণ
আর সব তত্ত্ব ভূয়া,
বেল-জাম্বুরার তত্ত্ব কিনে
খেলবেন না আর জুয়া।
এবার এলো বন্ধুতত্ত্ব, কতলতত্ত্ব
এক্কেবারে নতুন,
এই তত্ত্বের করলে বেসাত
পূন্য বহুগুণ।
আমার বয়ান তত্ত্ব শুনে
যাদের গায়ে জ্বালা
মূর্খ তারা চিনে না কেউ
আসল ফেরিওয়ালা।
আমড়াতত্ত্ব, তেঁতুলতত্ত্ব আর কি তত্ত্ব চাই।
নিতে পারেন আমতত্ত্ব, জলপাইতত্ত্ব
যার যা যেমন চাই
কামরাতত্ত্ব, পেয়ারা তত্ত্ব
নিতে পারেন ভাই।
সব টকফলের তত্ত্ব আছে
শুনবে ঝরবে লালা
আমার তত্ত্বের বিরূপ প্রচার
কান যে ঝালাপালা।
আমার তত্ত্বই আদি-পুরাণ
আর সব তত্ত্ব ভূয়া,
বেল-জাম্বুরার তত্ত্ব কিনে
খেলবেন না আর জুয়া।
এবার এলো বন্ধুতত্ত্ব, কতলতত্ত্ব
এক্কেবারে নতুন,
এই তত্ত্বের করলে বেসাত
পূন্য বহুগুণ।
আমার বয়ান তত্ত্ব শুনে
যাদের গায়ে জ্বালা
মূর্খ তারা চিনে না কেউ
আসল ফেরিওয়ালা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।