চিঠি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
লিলি,
আমি বড় ভালো নেই
চোখে আলো নেই মনে সন্ত্রাস
কদম ঝরেছে বর্ষায়,তার গায়ে কাদা
লিলি আমার আকাশের পথে বাঁধা
লিলি আজ বৃষ্টি ঝরছে হৃদয় থেকে দূরে
তোমার মুমূর্ষু মন সুখে নেই জানি আজ
বালিশে গুঁজেছ মুখ ভারী পর্দায় রুদ্ধ জানালা
আজো আমি সমুদ্রের ডাক শুনি
ঝরো হাওয়া কাছে এলে জোরে দিই শিস
আজো আমি জ্যোত্স্নায় মরে যাই একা
তুমি আজ নাগরিক ম্লান কুহেলিকা।
লিলি আজো কলজে বিদীর্ণ করে কবিতা আসে
তোর মুখে বালিহাঁস বালিহাঁস ছায়া
আজ এই অন্ধকার বৃষ্টির রাত
সমুদ্রের ডাক
পতিত শহরে কি বাজায় না শিস?
লিলি,ঘৃণার সম্পর্ক তবু প্রত্যুত্তর দিস।
আমি বড় ভালো নেই
চোখে আলো নেই মনে সন্ত্রাস
কদম ঝরেছে বর্ষায়,তার গায়ে কাদা
লিলি আমার আকাশের পথে বাঁধা
লিলি আজ বৃষ্টি ঝরছে হৃদয় থেকে দূরে
তোমার মুমূর্ষু মন সুখে নেই জানি আজ
বালিশে গুঁজেছ মুখ ভারী পর্দায় রুদ্ধ জানালা
আজো আমি সমুদ্রের ডাক শুনি
ঝরো হাওয়া কাছে এলে জোরে দিই শিস
আজো আমি জ্যোত্স্নায় মরে যাই একা
তুমি আজ নাগরিক ম্লান কুহেলিকা।
লিলি আজো কলজে বিদীর্ণ করে কবিতা আসে
তোর মুখে বালিহাঁস বালিহাঁস ছায়া
আজ এই অন্ধকার বৃষ্টির রাত
সমুদ্রের ডাক
পতিত শহরে কি বাজায় না শিস?
লিলি,ঘৃণার সম্পর্ক তবু প্রত্যুত্তর দিস।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।