এমন দেশ কোথায় আছে?
গদ্য কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
শরতের জোছনা রাতে ঐ
জোনাকিরা
বেড়ায় সাদা কাশবনে নদীর ধারে;
কি অপরূপ চারিদিক, সুগন্ধে ভরা
শিউলী বেলী ফুটেছে যে জগৎ জুড়ে।
বাঁশ ঝাড়ে ডাহুকের প্রসূত বাচ্চাটি
দেখতে এলো সুন্দর পাখি পানকৌড়ি;
কোমল রোদে খাবে তারা পায়েস
মিষ্টি
আছে মাছরাঙাও জারুল ডাল ধরি।
বাতাসে ছোট ছোট ঢেউ
জাগে নদীতে
মাঝিরাও ধরেছে গান
সে ভাটিয়ালী;
ডানা মেলে বেড়ায় বক, নীল
দিগন্তে
খুশীর আমেজ সর্বত্র যেন এ হোলি।
রাত ভর চলে মুর্শিদী, ধর্মীয় গান
জন্মাষ্টমীর মেলাও
বসে গ্রামে গ্রামে;
আকাশে বাতাসে আনন্দ খুশীর বান
এমন দেশ কোথায় আছে বিশ্ব ধামে?
জোনাকিরা
বেড়ায় সাদা কাশবনে নদীর ধারে;
কি অপরূপ চারিদিক, সুগন্ধে ভরা
শিউলী বেলী ফুটেছে যে জগৎ জুড়ে।
বাঁশ ঝাড়ে ডাহুকের প্রসূত বাচ্চাটি
দেখতে এলো সুন্দর পাখি পানকৌড়ি;
কোমল রোদে খাবে তারা পায়েস
মিষ্টি
আছে মাছরাঙাও জারুল ডাল ধরি।
বাতাসে ছোট ছোট ঢেউ
জাগে নদীতে
মাঝিরাও ধরেছে গান
সে ভাটিয়ালী;
ডানা মেলে বেড়ায় বক, নীল
দিগন্তে
খুশীর আমেজ সর্বত্র যেন এ হোলি।
রাত ভর চলে মুর্শিদী, ধর্মীয় গান
জন্মাষ্টমীর মেলাও
বসে গ্রামে গ্রামে;
আকাশে বাতাসে আনন্দ খুশীর বান
এমন দেশ কোথায় আছে বিশ্ব ধামে?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।