তৃষিত চোখ খোঁজে তোমায় হে জননী
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
মানুষ বাঁচে না জগতে অনাদি কাল
একেক করে যেতে হয় আগে বা পরে
এ আসা যাওয়ার মাঝে স্বার্থের জাল
ফোঁড়ে যে মানবতার জন্য লড়ে’ মরে
সেই বেঁচে থাকে এ জগৎ সংসারে;
সেবার প্রেরণা দেয় মানুষের মনে;
এমন জনমে ভূমি উচ্চে শির নাড়ে
শান্তিবচন শোনায় বিশ্বে,প্রতিজনে।
শিল্পীর চিত্রপটে ভাস্বর মুখশশী
কালের যাত্রায় হারায় তার মাধূর্য
আমাদের হৃদয়ে দিলে যে ছবি রচি’
তমোহরী,পবিত্র,শাশ্বত এক সূর্য
হয়ে করছে প্রোজ্জ্বল আঁধার ধরণী
তৃষিত চোখ খোঁজে তোমায় হে জননী।
একেক করে যেতে হয় আগে বা পরে
এ আসা যাওয়ার মাঝে স্বার্থের জাল
ফোঁড়ে যে মানবতার জন্য লড়ে’ মরে
সেই বেঁচে থাকে এ জগৎ সংসারে;
সেবার প্রেরণা দেয় মানুষের মনে;
এমন জনমে ভূমি উচ্চে শির নাড়ে
শান্তিবচন শোনায় বিশ্বে,প্রতিজনে।
শিল্পীর চিত্রপটে ভাস্বর মুখশশী
কালের যাত্রায় হারায় তার মাধূর্য
আমাদের হৃদয়ে দিলে যে ছবি রচি’
তমোহরী,পবিত্র,শাশ্বত এক সূর্য
হয়ে করছে প্রোজ্জ্বল আঁধার ধরণী
তৃষিত চোখ খোঁজে তোমায় হে জননী।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।