দূর যমুনার তীরে
গদ্য কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
মেঘের উঠোনে ছায়া দীর্ঘ হতে হতে অসীমে মিলায়।
ছায়ারা ফেরেনা। তবু মেলে রাখি করতল–যদি এক ফোঁটা বৃষ্টি হয়ে কভু ঝরে পড়ে
আহা!
যদি বৃষ্টির জলের ভেতরে সেই একটি বিকেলের গন্ধ অবিকল
নীপবনে দোলনায় দোল খাওয়া
কাকভেজা
ভিজে অলকে জড়ানো কদম্বের রেনু;
ফিরবেনা জানি
যদি ফেরে!
ফেরে যদি!
স্মৃতির বারান্দা থেকে দানা খুটে খুটে তুলি চড়ুইয়ের মতো;
গোধূলির রূপগন্ধ পাখীদের থেকে বেশী আর কে জানে
ভোরের সবুজ ঘ্রাণ
পাখীদের মতো আর কে ছড়ায় পালকে এমন মায়া
ধারালো চঞ্চুতে বিষ!
মুঠোর ভেতরে রাখি ডানার আদর।
মুঠোর ভেতরে রাখি ঠোঁটের হিংস্রতা।
দূর যমুনার তীরে বুঝি বেজেছে বাঁশরী
—–’জলকে চল……………

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন