বৈশাখীর কাল যাত্রা
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
বৈশাখীর কাল যাত্রা উথাল পাথালে
ঝড় ঝঞ্ঝা বজ্র বৃষ্টি গহীন মেঘেতে
উড়িয়ে ধুলোর রাশি ভৈরবীর তালে
শুকনো গাছের ডাল নাচায় মাথাতে;
গুড়িয়ে ঘরের চাল ঘূর্ণিপাকে দোলে
ঝমঝমিয়ে ঝাপসা হয় যে সমুখে
ভয়াল শনৈঃ হুংকারে ঝাঁপিয়ে ভূতলে
ঠিক বিকেলে কখনো হয় যে বৈশাখে।
হঠাৎ দিনের রোষে প্রাণ লণ্ডভণ্ড
বাঁচার খড়কুটোতে ছন্দ ভাঙা ছাদ
রুদ্ররূপে বৃষ্টি শিলা ঝরে খণ্ড খণ্ড
প্রকৃতির এ তাণ্ডবে শঙ্কার নিনাদ।
ঋতুর রূপে বৈচিত্র্য বিধ্বস্ত খেয়ালে
কালবৈশাখী আসে যে সৃজন আদলে।
ঝড় ঝঞ্ঝা বজ্র বৃষ্টি গহীন মেঘেতে
উড়িয়ে ধুলোর রাশি ভৈরবীর তালে
শুকনো গাছের ডাল নাচায় মাথাতে;
গুড়িয়ে ঘরের চাল ঘূর্ণিপাকে দোলে
ঝমঝমিয়ে ঝাপসা হয় যে সমুখে
ভয়াল শনৈঃ হুংকারে ঝাঁপিয়ে ভূতলে
ঠিক বিকেলে কখনো হয় যে বৈশাখে।
হঠাৎ দিনের রোষে প্রাণ লণ্ডভণ্ড
বাঁচার খড়কুটোতে ছন্দ ভাঙা ছাদ
রুদ্ররূপে বৃষ্টি শিলা ঝরে খণ্ড খণ্ড
প্রকৃতির এ তাণ্ডবে শঙ্কার নিনাদ।
ঋতুর রূপে বৈচিত্র্য বিধ্বস্ত খেয়ালে
কালবৈশাখী আসে যে সৃজন আদলে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।