আমাকে আর এ্যালকোহলিক
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
অধরে অস্পষ্ট হাসির অন্তরালের কুয়োতলায়
তৃষ্ণা আমার ষোলকলার
স্নান সেরেছে
সর্বনেশে
পাতালপুরীর রহস্যে ঠিক
আর আমাকে এ্যালকোহলিক
যায় কি বলা?
অধরে অস্পষ্ট হাসির অন্তরালের কুয়োতলায়
তৃষ্ণা আমার ষোলোকলার
স্নান সেরেছে!
এখন কুয়োর চতুর্ধারে
তার যা শস্য সাত খামারে
সহস্র রঙ উন্মাদনায়
ছড়িয়ে আছে
কোথায় আছে খন্দ খানায়
আমাকে স্বাগত জানায় লুঠতরাজে—
পাতালপুরীর রহস্যে ঠিক
আমাকে আর এ্যালকোহলিক
বলাই বাজে!
কাব্যগ্রন্থ
'অস্ত্রের গৌরবহীন একা'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।