গীতিগুচ্ছ-১
এই কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য · ১ মিনিট পড়ার সময় ·
ওগো কবি তুমি আপন ভোলা,
আনিলে তুমি নিথর জলে ঢেউয়ের দোলা!
মালাখানি নিয়ে মোর
একী বাঁধলে অলখ ডোর!
নিবেদিত প্রাণে গোপনে তোমার কী সুর
তোলা!
জেনেছ তো তুমি অজানা প্রাণের
নীরব কথা।
তোমার বাণীতে আমার মনের
এ ব্যাকুলতা-
পেয়েছ কী তুমি সাঁঝের বেলাতে
যখন ছিলাম কাজের খেলাতে
তখন কি তুমি এসেছিলে-
ছিল দুয়ার খোলা।।
আনিলে তুমি নিথর জলে ঢেউয়ের দোলা!
মালাখানি নিয়ে মোর
একী বাঁধলে অলখ ডোর!
নিবেদিত প্রাণে গোপনে তোমার কী সুর
তোলা!
জেনেছ তো তুমি অজানা প্রাণের
নীরব কথা।
তোমার বাণীতে আমার মনের
এ ব্যাকুলতা-
পেয়েছ কী তুমি সাঁঝের বেলাতে
যখন ছিলাম কাজের খেলাতে
তখন কি তুমি এসেছিলে-
ছিল দুয়ার খোলা।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।