বরষায়
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
আদর গর-গর
বাদর দর-দর
এ-তনু ডর-ডর
কাঁপিছে থর-থর॥
নয়ন ঢল-ঢল
[সজল ছল-ছল]
কাজল-কালো-জল
ঝরে লো ঝর ঝর॥
ব্যাকুল বনরাজিশ্বসিছে ক্ষণে ক্ষণে
সজনী! মন আজিগুমরে মনে মনে।
বিদরে হিয়া মম
বিদেশে প্রিয়তম
এ-জনু পাখিসম
বরিষা জর-জর॥
[বিজুরি হানে ছুরি চমকি রহি রহি
বিধুরা একা ঝুরিবেদনা কারে কহি।]
সুরভি কেয়া-ফুলে
এ হৃদি বেয়াকুলে
কাঁদিছে দুলে দুলে
বনানী মর মর॥
নদীর কলকলঝাউ-এর ঝলমল
দামিনী জ্বল জ্বলকামিনী টলমল।
আজি লো বনে বনে
শুধানু জনে জনে
কাঁদিল বায়ুসনে
তটিনী তরতর॥
আদুরি দাদুরি লো কহো লো কহো দেখি
এমন বাদরি লোডুবিয়া মরিব কি?
একাকী এলোকেশে
কাঁদিব ভালোবেসে?
মরিব লেখা-শেষে
সজনি সরো সরো।
(পুবের হাওয়া কাব্যগ্রন্থ)
বাদর দর-দর
এ-তনু ডর-ডর
কাঁপিছে থর-থর॥
নয়ন ঢল-ঢল
[সজল ছল-ছল]
কাজল-কালো-জল
ঝরে লো ঝর ঝর॥
ব্যাকুল বনরাজিশ্বসিছে ক্ষণে ক্ষণে
সজনী! মন আজিগুমরে মনে মনে।
বিদরে হিয়া মম
বিদেশে প্রিয়তম
এ-জনু পাখিসম
বরিষা জর-জর॥
[বিজুরি হানে ছুরি চমকি রহি রহি
বিধুরা একা ঝুরিবেদনা কারে কহি।]
সুরভি কেয়া-ফুলে
এ হৃদি বেয়াকুলে
কাঁদিছে দুলে দুলে
বনানী মর মর॥
নদীর কলকলঝাউ-এর ঝলমল
দামিনী জ্বল জ্বলকামিনী টলমল।
আজি লো বনে বনে
শুধানু জনে জনে
কাঁদিল বায়ুসনে
তটিনী তরতর॥
আদুরি দাদুরি লো কহো লো কহো দেখি
এমন বাদরি লোডুবিয়া মরিব কি?
একাকী এলোকেশে
কাঁদিব ভালোবেসে?
মরিব লেখা-শেষে
সজনি সরো সরো।
(পুবের হাওয়া কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।