ঈশ্বরী পাটনী
এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
কে তোর তরিতে বসি,ঈশ্বরী পটনি?
ছলিতে তোর রে যদি কামিনী কমলে,---
কোথা করী,বাম করে ধরি যারে বলে,
উগরি,গ্রাসিল পুনঃ পূর্ব্বে সুবদনী?
রূপের খনিতে আর আছে কিরে মণি?
এর সম?চেয়ে দেখ,পদ-ছায়া-ছলে,---
কনক কমল ফুল্ল এ নদীর জলে---
কোন্ দেবতারে পূজি,পেলি এ রমণী?
কাঠের সেঁউতি তোর,পদ-পরশনে
হইতেছে স্বর্ণময়!এ এব যুবতী---
নহে রে সামান্যা নারী,এই লাগে মনে;
বলে বেয়ে নদী-পারে যা রে শীঘ্রগতি।
মেগে নিস্,পার করে,বর-রূপ ধনে
দেখায়ে ভকতি শোন্,এ মোর যুকতি!
ছলিতে তোর রে যদি কামিনী কমলে,---
কোথা করী,বাম করে ধরি যারে বলে,
উগরি,গ্রাসিল পুনঃ পূর্ব্বে সুবদনী?
রূপের খনিতে আর আছে কিরে মণি?
এর সম?চেয়ে দেখ,পদ-ছায়া-ছলে,---
কনক কমল ফুল্ল এ নদীর জলে---
কোন্ দেবতারে পূজি,পেলি এ রমণী?
কাঠের সেঁউতি তোর,পদ-পরশনে
হইতেছে স্বর্ণময়!এ এব যুবতী---
নহে রে সামান্যা নারী,এই লাগে মনে;
বলে বেয়ে নদী-পারে যা রে শীঘ্রগতি।
মেগে নিস্,পার করে,বর-রূপ ধনে
দেখায়ে ভকতি শোন্,এ মোর যুকতি!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।