গরম নরম
ছড়াটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
এই গরমে বাতাস গরম
গরম সবার নরম মন ,
চরম সুখের পরম আশা
ছুটছে কেবল প্রাণপন ।
কর্ম থেকে রেহাই দুপুর
খুঁজছে গাছের ছায়া
জীবন ধর্মে চলার গতি
জড়িয়ে সুখের মায়া ।
রোদের মুখে বোধের জন্ম
সারা আকাশ সজাগে
মেঘের লুকোচুরি খেলায়
বাঁচাতে চায় সে সবার আগে ।
গরম সবার নরম মন ,
চরম সুখের পরম আশা
ছুটছে কেবল প্রাণপন ।
কর্ম থেকে রেহাই দুপুর
খুঁজছে গাছের ছায়া
জীবন ধর্মে চলার গতি
জড়িয়ে সুখের মায়া ।
রোদের মুখে বোধের জন্ম
সারা আকাশ সজাগে
মেঘের লুকোচুরি খেলায়
বাঁচাতে চায় সে সবার আগে ।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।