আমি ভাল না মন্দ
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আমি জ্ঞান শূণ্য, সম্পদে রিক্ত
আমি নিজের উপর নিজেই বিরক্ত।
আমি ফুল নয়, ভালবাসি রক্ত
আমি শক্ত নেতাদের খুবই ভক্ত।
আমার কর্ম অযথা করি বিবাদ
আমি খেলোয়ার, খেলে যাই নিখাঁত।
আমি সন্ত্রাসের বীজ করি আবাদ
আমি নীরবে সমাজে ছড়াই বিষাদ।
আমাকে নেতারা প্রয়োজনে করে ব্যবহার
আমাকে দিয়েই করায় রাজনীতির কারবার।
আমি কুলুর বলদ খেটে যাই বারবার
নেতা বেকায়দায় পড়লেই ডাকে ক্রস ফায়ার।
আমার দল নাই, জাত নাই, সবাই ডাকে সন্ত্রাসী
আমি শোনে রাগি না, কাদিঁনা, শুধুই হাসি।
আমার হাতে অস্ত্র দিল যে, সে আজ মন্ত্রী
তার হাতে রক্তের দাগ, তবুও সে গণতন্ত্রী।
আমাকে দেখলে মানুষ ভয়ে যায় সরে
মন্ত্রী এলে তার গলা ফুলের মালায় ভরে,
আমারকে যে বানাল অমানুষ, সন্ত্রাসী, খুনী
সে ফুলের সাথে দোয়া পায়, ফুলেফেঁপে হয় ধনী।
আমি জানি আমার জীবনের নেই ভরসা
দুঃখ, কষ্ট ভুলতে গিলি ছাইপাশ, করি নেশা।
আমাকে যারা গড়েছে ক্রীড়নক করে
তারা থাকে নিরাপদে, পাহারায় সরকারী ঘরে।
আমার ফিরে আসার পথ তারা করে দেয় বন্ধ
আমাকে দিয়ে টাকা কামায়, লাগায় অযথা দ্বন্ধ।
আমাকে কখন সাথে রাখে, কখন ঢুকায় জেলে
তারা বিধাতা, ভাগ্য নির্মাতা, আমাদের নিয়ে খেলে।
আমি নিজের উপর নিজেই বিরক্ত।
আমি ফুল নয়, ভালবাসি রক্ত
আমি শক্ত নেতাদের খুবই ভক্ত।
আমার কর্ম অযথা করি বিবাদ
আমি খেলোয়ার, খেলে যাই নিখাঁত।
আমি সন্ত্রাসের বীজ করি আবাদ
আমি নীরবে সমাজে ছড়াই বিষাদ।
আমাকে নেতারা প্রয়োজনে করে ব্যবহার
আমাকে দিয়েই করায় রাজনীতির কারবার।
আমি কুলুর বলদ খেটে যাই বারবার
নেতা বেকায়দায় পড়লেই ডাকে ক্রস ফায়ার।
আমার দল নাই, জাত নাই, সবাই ডাকে সন্ত্রাসী
আমি শোনে রাগি না, কাদিঁনা, শুধুই হাসি।
আমার হাতে অস্ত্র দিল যে, সে আজ মন্ত্রী
তার হাতে রক্তের দাগ, তবুও সে গণতন্ত্রী।
আমাকে দেখলে মানুষ ভয়ে যায় সরে
মন্ত্রী এলে তার গলা ফুলের মালায় ভরে,
আমারকে যে বানাল অমানুষ, সন্ত্রাসী, খুনী
সে ফুলের সাথে দোয়া পায়, ফুলেফেঁপে হয় ধনী।
আমি জানি আমার জীবনের নেই ভরসা
দুঃখ, কষ্ট ভুলতে গিলি ছাইপাশ, করি নেশা।
আমাকে যারা গড়েছে ক্রীড়নক করে
তারা থাকে নিরাপদে, পাহারায় সরকারী ঘরে।
আমার ফিরে আসার পথ তারা করে দেয় বন্ধ
আমাকে দিয়ে টাকা কামায়, লাগায় অযথা দ্বন্ধ।
আমাকে কখন সাথে রাখে, কখন ঢুকায় জেলে
তারা বিধাতা, ভাগ্য নির্মাতা, আমাদের নিয়ে খেলে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।