পাগল ঘণ্টা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পাগল ঘণ্টা পাগল ঘণ্টা বাজিয়ে দাও আর
আমার বুকে লাফিয়ে ওঠে নকল হাহাকার
যেন শব্দ থেমে গেলেই হারিয়ে যাবাে দূরে
অতর্কিত হায় বেদনা তােমায় ভুলে যাবাে
ভুলে যাবাে প্রসঙ্গতি বিষয়বস্তু খুঁজে
এই বেদনার কপট কাঁধে অগ্রীবা মুখ গুঁজে
আমি তখন তােমার নাম, আমার নাম মিলিয়ে দেবাে
আমি তখন বুকে রাখবাে ভীষণ গর্ত খুঁড়ে
কোথায় অত নরম শব্দে অসংখ্য উন্মাদ
ধ্যান আমার নৌকা যেন নদীর মতাে তীরে
ছিটোয় জল নানারঙের আম্রবনতলে
এমন আর চাইনি কারে জড়াই ধীরে ধীরে
এমন আর চাইনি দিতে নকল ভাণ্ডার
যেমন তারে দিয়েছিলাম বুকের মতাে ভরে
পাগল ঘণ্টা পাগল আমার চিরদিনের গান
কোথায় প্রেম ছাইবে শােক মায়ের মতন করে।
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।