মনে কি তোমার
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মনে কি তোমার এখনো লাগেনি দোলা
চিল্কার জলে ভাসালাম গণ্ডোলা
জ্যোৎস্না হয়েছে ঘোর
শুধু দাঁড় বলে—রুপোর পাহাড়–তুমি চোর আমি চোর!
মনে কি তোমার এখনো ওড়েনি পাখি
যতবার তাকে আনমনে বেঁধে রাখি
উড়ে যায় দূর বনে
এখনো ওড়েনি পাখি কি তোমার মনে ?
তুমি চলে গেলে পশ্চিম থেকে পুবে
এ - ভুবনময়, বলেছিলে বেয়াকুবে—
কল্পনা তব পাতা
সেই সত্যই প্রাণপণ— আমি পড়ে আছি কলকাতা!
কাব্যগ্রন্থ
'ধর্মে আছো জিরাফেও আছো'
[ 'বাংলা কবিতা ' ॥ বর্ষ ১ সংখ্যা ১ ॥ ১৩৭১ ]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।