নির্মোহ
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
যেদিন থেকে তোমাকে দেখিছি,
সেদিন থেকেই মনের মধ্যে
অবিদিত এক প্রসন্নতা পেয়েছি,
পূর্ণতা পেয়েছি তোমার সান্নিধ্যে।
যতবার তোমায় দেখি,
স্বর্গীয় সুখে ভরে উঠে মন।
অবাক হয়ে চেয়ে দেখি,
তোমার ঐ নিখাদ নয়ন।
যতবার রেখেছি হাত,
তোমার ঐ পবিত্রচেতা হাতে,
ততবারি করেছি অঙ্গীকার,
পরিপূর্ণ প্রতীতি ছিল যাতে।
যতবার এ জীর্ণ বক্ষে
তোমায় করেছি আলিঙ্গন,
বিভাব আমায় ততবারি
দেখিয়েছে পুণ্য জীবন।
যখনি তোমার স্পর্শ পেয়েছে
কলঙ্কিত এই দেহ,
তখনি আমি পেয়েছি খুঁজে
পুণ্য প্রাণের নির্মোহ।
ভাললাগে, তোমায় ভালবাসি,
স্বর্গীয় এ কথাটি বলেছি যতবার,
ততবারি জেনেছি, নিজেকে আমি,
চিনেছি বিনেতার আবিষ্কার।
সেদিন থেকেই মনের মধ্যে
অবিদিত এক প্রসন্নতা পেয়েছি,
পূর্ণতা পেয়েছি তোমার সান্নিধ্যে।
যতবার তোমায় দেখি,
স্বর্গীয় সুখে ভরে উঠে মন।
অবাক হয়ে চেয়ে দেখি,
তোমার ঐ নিখাদ নয়ন।
যতবার রেখেছি হাত,
তোমার ঐ পবিত্রচেতা হাতে,
ততবারি করেছি অঙ্গীকার,
পরিপূর্ণ প্রতীতি ছিল যাতে।
যতবার এ জীর্ণ বক্ষে
তোমায় করেছি আলিঙ্গন,
বিভাব আমায় ততবারি
দেখিয়েছে পুণ্য জীবন।
যখনি তোমার স্পর্শ পেয়েছে
কলঙ্কিত এই দেহ,
তখনি আমি পেয়েছি খুঁজে
পুণ্য প্রাণের নির্মোহ।
ভাললাগে, তোমায় ভালবাসি,
স্বর্গীয় এ কথাটি বলেছি যতবার,
ততবারি জেনেছি, নিজেকে আমি,
চিনেছি বিনেতার আবিষ্কার।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।