শান্তি
এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস · ১ মিনিট পড়ার সময় ·
জীবন কি নীরক্ত সম্রাট এক সুধাখোর:
কুট ব্যবসায়ী নীল পাশ্বচরগুলো তার মৃত্যুর উৎসব?
মানুষের তরে তবে কোন পথ:
কোন অন্তরীক্ষে তারে নিয়ে যাবে আসন্ন সময়?
সেইখানে বালুঘড়ি, বলো, তবে স্তব্ধতার মতো:
একদিন বাতাসের সাথে ঢের ধ্বনিবিনিময়
করেছিলো;- তারপর হ'য়ে গেছে আঁখিহীন চুুপ।
প্রান্তরের শুষ্ক ঘাসে যে সবুজ বাতাসের আশা
একদিন বলেছিলো আবার করিবো আমি অমৃত সঞ্চয়-
শত-শত মেঘশাবকের আঁখিতারকাও পেলো যেন ভয়
শান্তি, শান্তি-
উত্তেজিত শপথের উৎসারণ প্লীহা ঘিরে থাকে না সতত,
বালুঘড়ি. হ'য়ে থাকে চিরদিন স্তব্ধতার মতো।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।