নখের বকুল
এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ · ১ মিনিট পড়ার সময় ·
হাত ভেবে যেই ছুঁতে গেছি,
তুমি বললে, ছি!
ওটা আমার পা।
একটুখানি থমকে গেলাম।
গুণে দেখলুম পাঁচটি আঙ্গুল,
পাঁচখানি নখ, পাঁচটি বকুল;
হাতের মতই ভাগ্যরেখা,
লাল টুকটুক গা।
আমি যতই হাত বলছি,
তুমি বলছো “না”।
তুমি বললে, ছি!
ওটা আমার পা।
একটুখানি থমকে গেলাম।
গুণে দেখলুম পাঁচটি আঙ্গুল,
পাঁচখানি নখ, পাঁচটি বকুল;
হাতের মতই ভাগ্যরেখা,
লাল টুকটুক গা।
আমি যতই হাত বলছি,
তুমি বলছো “না”।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।