মৃত্যু
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পুড়ছিলো ঐ শ্মশান ভরে কাঠের রাশি
পুড়তে আমি ভালোবাসি, ভালোই বাসি।
পুড়তে আমি চাচ্ছি কোনাে নদীর ধারে।
কারণ, একটা সময় আসে, আসতে পারে
যখন আগুন অসহ্য হয় নদীর ধারে।
এবং মড়া চাইতে পারে এক কুষি জল!
মৃত্যু তখন হয় না সফল, হয় না সফল!
পুড়তে আমি ভালোবাসি, ভালোই বাসি।
পুড়তে আমি চাচ্ছি কোনাে নদীর ধারে।
কারণ, একটা সময় আসে, আসতে পারে
যখন আগুন অসহ্য হয় নদীর ধারে।
এবং মড়া চাইতে পারে এক কুষি জল!
মৃত্যু তখন হয় না সফল, হয় না সফল!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।