রসুল নামের ফুল
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
(মোরা) রসুল নামের ফুল এনেছি রে
আয় গাঁথবি মালা কে?
এই মালা নিয়ে রাখবি বেঁধে
আল্লাতালাকে।।
অতি অল্প ইহার দাম
শুধু আল্লা রসুল নাম,
এইমালা প'রে দুঃখ-শোকের
ভুলবি জ্বালাকে।।
এইফুল ফোটে ভাই দিনে রাতে
(ভাই, রে ভাই!) হাতের কাছে তোর,
ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে
তাই রাত হ'ল না ভোর।
এর সুগন্ধ আর রুপ ব'য়ে যায়
নিত্য এসে তোর দরজায় (রে)
(পেয়ে)ভাতের থালা ভুললি রে তুই
চাঁদের থালাকে।।
আয় গাঁথবি মালা কে?
এই মালা নিয়ে রাখবি বেঁধে
আল্লাতালাকে।।
অতি অল্প ইহার দাম
শুধু আল্লা রসুল নাম,
এইমালা প'রে দুঃখ-শোকের
ভুলবি জ্বালাকে।।
এইফুল ফোটে ভাই দিনে রাতে
(ভাই, রে ভাই!) হাতের কাছে তোর,
ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে
তাই রাত হ'ল না ভোর।
এর সুগন্ধ আর রুপ ব'য়ে যায়
নিত্য এসে তোর দরজায় (রে)
(পেয়ে)ভাতের থালা ভুললি রে তুই
চাঁদের থালাকে।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।