অসুস্থ শহরে নিষিদ্ধ করা হোক প্রেম
কবিতাটি তারিখে Bahar uddin লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
এই অসুস্থ শহরে,
প্রেমকে করা হোক নিষিদ্ধ।
ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের দেওয়া হোক ফাঁসি।
নিষিদ্ধ করা হোক,
প্রেম পত্র কিংবা প্রেমিক-প্রেমিকার অদৃশ্য অনুভূতি
প্রয়োজনে দেওয়া হোক কঠিন অধ্যাদেশ।
অনুভূতি প্রকাশে ছোঁতে চাইলে,
হাতে পড়ানো হোক শক্ত হাত কড়।
এই অসুস্থ শহরে নিষিদ্ধ করা হোক প্রেম বিলাস,
প্রেমিকের হাতের ছোয়া, অদৃশ্য অনুভূতি কিংবা
নিষিদ্ধ করে দেওয়া হোক স্মৃতি নিয়ে বেঁচে থাকা
প্রেমিক - প্রেমিকাদের সেই গভীর রাত,
যাকে নিয়ে কল্পনা করে ঘুম না আসা।
নৈশব্দ শ্বাসরুদ্ধকরে, গলাটিপে হত্যা করা হোক
আকুল দীর্ঘশ্বাসের স্মৃতির অতীত।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক! হেমন্তের শুভেচ্ছা নিবেন!
Bahar uddin • ২৮/৫/২০২৬
বেশ ভালো লাগলো
তন্ময় • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।