ঢাকা
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
সূর্য দেখিনা
এমন কি চাঁদ;
কি অমাবশ্যা কি পূর্ণিমা
সবই এক।
আলো আসে আলো যায়
কালো আসে কালো যায়
কখন্ আসে সূর্যি মামা
কখন্ সে যায়
কখন্ আসে চাঁদের বুড়ী
কখন্ বা যায়।
আমি শুধু থাকি প্রতীক্ষায়
চোখ ছোট করে
কবে তাকাবো সূর্যের দিকে!
আমি শুধু থাকি প্রত্যাশায়
চোখ মেলে ধরে
কবে তকাবো চাঁদের পানে।।
জানিনা কি আছে সে গোলাকারে
যাঁরে দেখার লাগি মন এমন উচাটন
অধমের দেহ বন্দি ইট কাঠের ঘরে
আত্মাটা তবু ছটফট করে জ্বালে অনির্বান।
এমন কি চাঁদ;
কি অমাবশ্যা কি পূর্ণিমা
সবই এক।
আলো আসে আলো যায়
কালো আসে কালো যায়
কখন্ আসে সূর্যি মামা
কখন্ সে যায়
কখন্ আসে চাঁদের বুড়ী
কখন্ বা যায়।
আমি শুধু থাকি প্রতীক্ষায়
চোখ ছোট করে
কবে তাকাবো সূর্যের দিকে!
আমি শুধু থাকি প্রত্যাশায়
চোখ মেলে ধরে
কবে তকাবো চাঁদের পানে।।
জানিনা কি আছে সে গোলাকারে
যাঁরে দেখার লাগি মন এমন উচাটন
অধমের দেহ বন্দি ইট কাঠের ঘরে
আত্মাটা তবু ছটফট করে জ্বালে অনির্বান।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।