থাকিস জমে, ভাঙ্গিস কেন?
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আমার মন খারাপের মেঘ
তুই ভীষণ ব্যস্ত জানি
আমায় মাখতে দেখিস রোদ
তোর ঘনায় কানাকানি।
আমার জ্যোৎস্না ছেঁচা উঠোন
ভাসে ভাষার আলিঙ্গনে
আমার দ্বিধার দোলাচল
খুশী হঠাৎ প্রমাদ গোনে।
আমার তাপস মনের আমি
যেই শ্রাবণী হাত ঝাঁকায়
আমার ইচ্ছে অভিমানী
নিদাঘ রুদ্ধঘরে কাঁদায়!
আমার মন খারাপের মেঘ
তোদের ঝিনুক খোলে বাস
আমার নাছোড় পোড়া গালে
সাঁঝের শঙ্খটাই বাজাস।
তুই ভীষণ ব্যস্ত জানি
আমায় মাখতে দেখিস রোদ
তোর ঘনায় কানাকানি।
আমার জ্যোৎস্না ছেঁচা উঠোন
ভাসে ভাষার আলিঙ্গনে
আমার দ্বিধার দোলাচল
খুশী হঠাৎ প্রমাদ গোনে।
আমার তাপস মনের আমি
যেই শ্রাবণী হাত ঝাঁকায়
আমার ইচ্ছে অভিমানী
নিদাঘ রুদ্ধঘরে কাঁদায়!
আমার মন খারাপের মেঘ
তোদের ঝিনুক খোলে বাস
আমার নাছোড় পোড়া গালে
সাঁঝের শঙ্খটাই বাজাস।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
“আমার মন খারাপের মেঘ তোদের ঝিনুক খোলে বাস আমার নাছোড় পোড়া গালে সাঁঝের শঙ্খটাই বাজাস।” চমৎকার!
কাজী যুবাইর মাহমুদ • ২৮/৫/২০২৬
ভাল লেগেছে।
রক্তিম জয় • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।