তুমি যে রহমান
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
আল্লাজী,আল্লাজী রহম কর
তুমি যে রহমান।
দুনিয়াদারীর ফাঁদে প'ড়ে
কাঁদে আমার প্রাণ॥
পাই না সময় ডাকতে তোমায়
বৃথা কাজে দিন বয়ে যায়,
চলতে নারি মেনে আমার
নবীর ফরমান॥
দুনিয়াদারীর চিন্তা এসে,
মনকে ভোলায় সদা,
তাই তো মনেও তোমায় স্মরণ
করতে নারি খোদা॥
দাও অবসর তোমায় ডাকার
এই বেদনা সহে না আর
সংসারের এই দোযখ হ'তে
কর মোরে ত্রাণ॥
তুমি যে রহমান।
দুনিয়াদারীর ফাঁদে প'ড়ে
কাঁদে আমার প্রাণ॥
পাই না সময় ডাকতে তোমায়
বৃথা কাজে দিন বয়ে যায়,
চলতে নারি মেনে আমার
নবীর ফরমান॥
দুনিয়াদারীর চিন্তা এসে,
মনকে ভোলায় সদা,
তাই তো মনেও তোমায় স্মরণ
করতে নারি খোদা॥
দাও অবসর তোমায় ডাকার
এই বেদনা সহে না আর
সংসারের এই দোযখ হ'তে
কর মোরে ত্রাণ॥
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।