চতুর্দশপদী কবিতাবলী - ৩২
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সাধ নাই হে সুন্দরি , সাধ নাই পরান ভরিয়া—
অথবা ঝরিয়া গেছে সব সাধ হেমন্তের মতাে;
তবে আর দিবসের সম্ভাবনা ঝরিলে প্রান্তরে
কেন রাঙা বেদনায় এ-প্রাণ ব্যথিত হয় ঘাের?
প্রান্তর ও মনের মাঝে হয়তাে অতিদ্রুত ও পৃথক
একটি ফাটল আছে, যার প্রতিবিম্বও পড়ে না
একটি দুর্ঘটনা আছে, যার ফলে মৃত্যুও সরল
একটি পালের গায়ে হাওয়া লাগা - সহসা ওপারে।
সাধ নাই হে সুন্দরি, সাধ নাই পরান ভরিয়া
তােমার ব্যবস্থা করি — শােয়বসা - ভ্ৰমণ - উঠান,
সাধ নাই পায়ে ধরি, বসাই নিভৃতে তৃণাসনে
তাও তাে যথেষ্ট হতে সুন্দরের সকলই অপার
সুষমা বলিয়া বােধ হয়, হায় সুষমা সংগীত—
কোনােদিন শুনিব না, শুনিব না কোনােদিনও আর!
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।