কুসুম
এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
১
কেনে এত ফুল তুলিলি, স্বজনি—
ভরিয়া ডালা?
মেঘাবৃত হলে,পরে কি রজনী
তারার মালা?
অার কি যতনে,কুসুম রতনে
ব্রজের বালা?
২
আর কি পরিবেকভু ফুলহার
ব্ৰজকামিনী?
কেনে লো হরিলিভূষণ লতার—
বনশোভিনী?
অলি বঁধু তার; কে আছে রাধার—
হতভাগিনী?
৩
হায় লো দোলাবি,সখি,কার গলে
মালা গাঁথিয়া?
আর কি নাচে লো তমালের তলে
বনমালিয়া?
প্রেমের পিঞ্জর, ভাঙি পিকবর,
গেছে উড়িয়া!
৪
আর কি বাজে লোমনোহর বাঁশী
নিকুঞ্জবনে?
ব্রজ সুধানিধিশোভে কি লো হাসি,
ব্রজগগনে?
ব্রজ কুমুদিনী,এবে বিলাপিনী
ব্রজভবনে!
৫
হায় রে যমুনেকেনে না ডুবিল
তোমার জলে
অদয় অক্রূর, যবে সে আইল
ব্রজমণ্ডলে?
ক্রূর দূত হেন, বধিলে না কেন
বলে কি ছলে?
৬
হরিল অধম মম প্রাণ হরি
ব্রজরতন!
ব্রজবনমধু নিল ব্রজ অরি,
দলি ব্রজবন?
কবি মধু ভণে,পাবে, ব্রজাঙ্গনে,
মধুসূদন!
(ব্রজাঙ্গনা কাব্য)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।