যেতেই হবে চলে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটি দিন ফুরােলে ভয় করে
একটি পাতার মতন ঝরে যাওয়া।
কিছুই নয়, তেমন কিছু নয় ...
শুধুই পাতা ঝরিয়ে গেলাে হাওয়া।
একটি রাত ফুরিয়ে গেলে ভয়,
ভােরের হাতে ফুটতে হবে ব 'লে
ফুলের মতাে মধুর পরাজয় ...
যেতেই হবে চলে।
কাব্যগ্রন্থ --
'কক্সবাজারে সন্ধ্যা'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।