কাক
এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ · ১ মিনিট পড়ার সময় ·
কাকের মুখে তুলে দিয়েছি নষ্ট ডিম,
এ নষ্ট জীবন আমি কার কাছে দেবো?
বাসন্তী কোকিল হতে গিয়ে
আমি ভুল করে হয়ে গেছি কাক।
অথবা ছিলাম কাক, অপরাধে এই জন্মে
নষ্ট ডিমের মত হয়েছি মানুষ।
এরকম নষ্ট মানুষ আমি কোথায় লুকাবো?
কার মুখে তুলে দেবো, জন্মান্তরে
ভুল হয়ে যাওয় এরকম মানুষিক কাক?
এ নষ্ট জীবন আমি কার কাছে দেবো?
বাসন্তী কোকিল হতে গিয়ে
আমি ভুল করে হয়ে গেছি কাক।
অথবা ছিলাম কাক, অপরাধে এই জন্মে
নষ্ট ডিমের মত হয়েছি মানুষ।
এরকম নষ্ট মানুষ আমি কোথায় লুকাবো?
কার মুখে তুলে দেবো, জন্মান্তরে
ভুল হয়ে যাওয় এরকম মানুষিক কাক?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।