তুমি আসবে বলে
অণু কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
তুমি আসবে বলে আকাশটাকে
করেছি মেঘ মুক্ত
তুমি আসবে বলে রংধনুটা
আকাশে করেছি যুক্ত।
তুমি আসবে বলে নদীর পাড়ে
বুনেছি কাঁশফুল
তুমি আসবে বলে ভোরের সুর্য
উঁকি দিয়েছিলো ভুল।
তুমি আসবে বলে হৃদয় কুটির
নিয়ে রেখেছি ভাড়া
তুমি আসবে বলে রাতের আকাশে
জ্বেলেছি সকল তারা।
তুমি আসবে বলে উদাস পথিক
অবাক চেয়ে রয়
তুমি আসবে বলে পাড়াপরশী
মন্দ কথাও কয়।
তুমি আসবে বলে রাস্তার মোড়ে
ভিক্ষুক হয়ে বসি
তুমি আসবে বলে আমাবষ্যায়
উঁকি দিয়ে যায় শশী।
করেছি মেঘ মুক্ত
তুমি আসবে বলে রংধনুটা
আকাশে করেছি যুক্ত।
তুমি আসবে বলে নদীর পাড়ে
বুনেছি কাঁশফুল
তুমি আসবে বলে ভোরের সুর্য
উঁকি দিয়েছিলো ভুল।
তুমি আসবে বলে হৃদয় কুটির
নিয়ে রেখেছি ভাড়া
তুমি আসবে বলে রাতের আকাশে
জ্বেলেছি সকল তারা।
তুমি আসবে বলে উদাস পথিক
অবাক চেয়ে রয়
তুমি আসবে বলে পাড়াপরশী
মন্দ কথাও কয়।
তুমি আসবে বলে রাস্তার মোড়ে
ভিক্ষুক হয়ে বসি
তুমি আসবে বলে আমাবষ্যায়
উঁকি দিয়ে যায় শশী।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।