বৃষ্টি চাই
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
দারুণ গরমে আর তো পারি না
তেষ্টায় ফাটে ছাতি
ধুঁকছে মানুষ ধুঁকছে কুকুর
ধুঁকছে বিশাল হাতি ।
মাঠ ঘাট সব ফেটে ফুটিফাটা
কোত্থাও নেই জল
গাছের বাঁদর, তারাও খুঁজছে
কোথায় জলের কল।
সূর্যটা যেন গনগনে আঁচ
সেঁকছে পৃথিবীটাকে
একটুও খুশি আঁটকে তো নেই
কারোর ঠোঁটের ফাঁকে।
লোকজন সব রুষ্ট মেজাজে
ছুটছে যে যার কাজে
বলছে সবাই বছরটা ভাই
বিশ্রী, ভীষণ বাজে।
বাড়ছে গরম চড়ছে পারদ
যাচ্ছে সময় যত
গলছে বরফ পাহাড় চুড়োয়
প্রতিদিন অবিরত।
বাতাসে আগুন বাজারে আগুন
কি করে সইবো ভাই?
আর তো পারি না আর তো পারি না
একটু বৃষ্টি চাই…
তেষ্টায় ফাটে ছাতি
ধুঁকছে মানুষ ধুঁকছে কুকুর
ধুঁকছে বিশাল হাতি ।
মাঠ ঘাট সব ফেটে ফুটিফাটা
কোত্থাও নেই জল
গাছের বাঁদর, তারাও খুঁজছে
কোথায় জলের কল।
সূর্যটা যেন গনগনে আঁচ
সেঁকছে পৃথিবীটাকে
একটুও খুশি আঁটকে তো নেই
কারোর ঠোঁটের ফাঁকে।
লোকজন সব রুষ্ট মেজাজে
ছুটছে যে যার কাজে
বলছে সবাই বছরটা ভাই
বিশ্রী, ভীষণ বাজে।
বাড়ছে গরম চড়ছে পারদ
যাচ্ছে সময় যত
গলছে বরফ পাহাড় চুড়োয়
প্রতিদিন অবিরত।
বাতাসে আগুন বাজারে আগুন
কি করে সইবো ভাই?
আর তো পারি না আর তো পারি না
একটু বৃষ্টি চাই…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।