বঞ্চনা
এই কবিতাটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সিংহদ্বার খুলে গেছে, ভেতরে দেখি শুধুই শূন্যতা
হা হা করছে অন্ধকার
কেউ নেই, কোনো রহস্যও না
যেন বালক বয়েসের হাওয়া ঘুরে যায়
দু' একটা শুকনো পাতার শব্দ---
কেউ নেই ? আমি চেঁচিয়ে উঠি
প্রতিধ্বনি আসে কেউ নেই, নেই, নেই---
আমার তীব্র অভিমান হয়
এ কি এক ধরনের বঞ্চনা নয় ?
যদি কেউ না থাকবে, তবে দ্বার কেন বন্ধ ছিল ?
কেন প্রতীক্ষায় ছিলাম এতদিন !
(কাব্যগ্রন্থঃ জাগরণ হেমবর্ণ । প্রকাশকালঃ ২৫ বৈশাখ, ১৩৮১। উৎসর্গঃ বুদ্ধদেব বসু স্মরণে। প্রকাশকঃ সিগনেট বুকশপ।)
হা হা করছে অন্ধকার
কেউ নেই, কোনো রহস্যও না
যেন বালক বয়েসের হাওয়া ঘুরে যায়
দু' একটা শুকনো পাতার শব্দ---
কেউ নেই ? আমি চেঁচিয়ে উঠি
প্রতিধ্বনি আসে কেউ নেই, নেই, নেই---
আমার তীব্র অভিমান হয়
এ কি এক ধরনের বঞ্চনা নয় ?
যদি কেউ না থাকবে, তবে দ্বার কেন বন্ধ ছিল ?
কেন প্রতীক্ষায় ছিলাম এতদিন !
(কাব্যগ্রন্থঃ জাগরণ হেমবর্ণ । প্রকাশকালঃ ২৫ বৈশাখ, ১৩৮১। উৎসর্গঃ বুদ্ধদেব বসু স্মরণে। প্রকাশকঃ সিগনেট বুকশপ।)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।