ক্রিকেটের আইকন
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
মাঠ জুড়ে চিৎকার নামছে শচিন
ব্যাট বলে রান রান শুধু সীমাহীন;
খেলার জগতে এক স্মরণীয় নাম,
ক্রিকেটের ভগবান হাজার সেলাম।
রানের পাহাড় আর ক্রিকেটের শৈলী
বাইশ গজ রাস্তার তুমি কথাকলি;
সেঞ্চুরিতে সেঞ্চুরির তুমি কীর্তিমান
চব্বিশটা বছরের ব্যাট বল রান।
স্বর্ণাক্ষরে মাঠে মাঠে হাসছে খেলছে
স্ট্যাম্প বেল উইকেট তোমাকে খুঁজছে।
শ্যেনের দুঃস্বপ্ন তুমি বোলারের ভয়
কপি বুক খেলাতেই ভারতের জয়;
শিখতে ক্রিকেট খেলা তুমি ব্যাকরণ
খেলার আকাশ তুমি, তুমি আইকন।
ব্যাট বলে রান রান শুধু সীমাহীন;
খেলার জগতে এক স্মরণীয় নাম,
ক্রিকেটের ভগবান হাজার সেলাম।
রানের পাহাড় আর ক্রিকেটের শৈলী
বাইশ গজ রাস্তার তুমি কথাকলি;
সেঞ্চুরিতে সেঞ্চুরির তুমি কীর্তিমান
চব্বিশটা বছরের ব্যাট বল রান।
স্বর্ণাক্ষরে মাঠে মাঠে হাসছে খেলছে
স্ট্যাম্প বেল উইকেট তোমাকে খুঁজছে।
শ্যেনের দুঃস্বপ্ন তুমি বোলারের ভয়
কপি বুক খেলাতেই ভারতের জয়;
শিখতে ক্রিকেট খেলা তুমি ব্যাকরণ
খেলার আকাশ তুমি, তুমি আইকন।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।